শূন্য থেকে কোটিপতি! গোমতীর মাটি বদলে দিয়েছে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ভাগ্য, এবার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  একসময় ছিলেন সাধারণ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মী। সময়ের ব্যবধানে হয়েছেন বিপুল সম্পদের মালিক—এমন আলোচনা এখন স্থানীয়ভাবে ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে ঘিরে।


বিজ্ঞাপন

স্থানীয়দের একাংশের দাবি, গোমতী নদীর মাটি ব্যবসাকে কেন্দ্র করেই বদলে গেছে তাঁর আর্থিক অবস্থান ও জীবনযাত্রা। এবার সেই পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদী ও আশপাশের এলাকার মাটি বাণিজ্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে।

এসব কর্মকাণ্ডের সঙ্গে সিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা, ব্যবসায়িক কার্যক্রম এবং সম্পদ অর্জনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।


বিজ্ঞাপন

তার বড় ভাই জাফরগঞ্জ ইউনিয়নের আওয়ামিলীগের সাধারন সোহরাব হোসেন এক সময় আইসক্রীম বিক্রেতা হলেও বিগত দিনে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন৷


বিজ্ঞাপন

ভাইয়ের দেখানো পথ ধরে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ রাজি মোহাম্মদ ফখরুলে সহচর দাবী করে প্রতি বছর গোমতীর কৃষি জমির মাটি কেটেঁ কোটি টাকার মালিক হয়েছেন।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি এলাকায় তাঁর আর্থিক প্রভাবও বেড়েছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে তাঁর আগ্রহ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, একজন জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশী ব্যক্তির সম্পদের উৎস, ব্যবসায়িক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা নিয়ে স্বচ্ছতা কতটুকু রয়েছে?

বর্তমানে তার নামে ব্যানামে শত কোটি টাকার সম্পদ রয়েছে, ইউনিয়নের বেশিরভাগ রাস্তা নষ্ট করে অবৈধ ইটভাটা ও গোমতির মাটি পরিবহন সরকারের কোটি কোটি টাকার সড়ক নষ্ট করেছে।

এসব বিষয়ের অভিযোগে উপযুক্ত সিরাজুল ইসলাম এর বক্তব্য জানতে চাইলে তার মুঠোফোন একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *