নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সম্মানিত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল কাইউম সরকার এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য, অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম মহোদয় গত ০৩ এপ্রিল, ২০২১ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ জেলা কার্যলয় পরিদর্শন করেন। এ সময় ময়মনসিংহ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান চেয়ারম্যান মহোদয় ও সদস্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা কার্যালয়ের সার্বিক কার্যক্রমের অবস্থা অবহিত করেন। চেয়ারম্যান মহোদয়, খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরণে খাদ্যের সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন; তিনি নিয়মিত খাদ্য স্থাপনা মনিটরিংয়ের নির্দেশও প্রদান করেন।

👁️ 116 News Views
