ইয়াবাসহ গ্রেফতার ১

অপরাধ খুলনা

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ খায়রুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারবৃন্দ ০৩ এপ্রিল ২০২১ খ্রিঃ ১৭.০০ ঘটিকা হইতে ১৮.৪০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ২১নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডের “শুকতারা” নামক বিল্ডিং সংলগ্ন এলাকা এবং কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ১৮নং ওয়ার্ডের বগুরা রোডস্থ শীতলা খোলা “আহসান মঞ্জিল” এর তৃতীয় তলার পশ্চিম পাশের দক্ষিণ ফ্ল্যাটের দক্ষিণ পাশের কক্ষে অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনায় আঃ সত্তার খান এর ছেলে – মোঃ আমির হোসেন খান লিটন ১৫০(একশত পঞ্চাশ ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এ-সংক্রান্তে, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

👁️ 119 News Views