নিজস্ব প্রতিনিধি : শনিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এভারগ্রীন হাসপাতাল সংলগ্ন চট্রগ্রাম হইতে ঢাকাগামী মহাসড়ক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মফিজুর রহমান (২৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক) টি কার্গো ভ্যান, ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৩০০- (দুই হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।

👁️ 122 News Views
