৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ খালেরমুখ পোস্ট হতে দক্ষিণে এবং বিআরএম-১৭ হতে ১.৫ কিঃ মিঃ উত্তরে উনচিপ্রাং মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণাধীন বেড়ীবাঁধের আঁড় নিয়ে গোপনে অবস্থান গ্রহণ করে। আনুমানিক ১৯৩০ ঘটিকায় টহলদল ০২ জন দুষ্কৃতকারী ব্যক্তিকে ০১ টি ব্যাগ হাতে করে বর্ণিত এলাকা দিয়ে নাফ নদীর কিনারা হয়ে উনচিপ্রাং মাঠের দিকে আসতে দেখে। টহলদল উল্লেখিত ব্যক্তিদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতকারী ব্যক্তিগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ০১টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা কারবারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ২১৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী/তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 37 News Views