শার্শার-শ্রীকোনায় এসআরবি-৬ এর অভিযানে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ আটক-২

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

জাকির হোসেন,বেনাপোল (শার্শা)  :  যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প সদস্যরা।


বিজ্ঞাপন

আটক আসামী হলেন, শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন (৩২) ও শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩) উভয় থানা শার্শা যশোর।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১ টার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্বে খড়ের গাদার ভিতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

স্কোয়াড্রন লীডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি কর্মকর্তা।


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *