১ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০২ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১৪৯ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।


বিজ্ঞাপন

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন বাংলাবাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে প্রাইভেটকার থেকে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী চালক মোহাম্মদ জামাল (৩৩), পিতা- আব্দুল মালেক, সাং- ডাবুয়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকারের পিছনে ডালার ভিতর দুইটি বস্তা হতে ১৪৯ বোতল ফেন্সিডিল এবং ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি (চট্ট মেট্রো-গ-১২-১৯৭৬) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ ফেনী জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৭০ হাজার টাকা এবং উদ্ধারকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

👁️ 149 News Views