নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১ঃ০০ ঘটিকায়,রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উক্ত ভিডিও কনফারেন্সে নীলফামারী জেলা হাতে যোগদান করেন জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভিডিও কনফারেন্সে রংপুর রেঞ্জাধীন ০৮ টি জেলার অাইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়। রেঞ্জ কনফারেন্সে সম্মানিত ডিআইজি মহোদয় রেঞ্জাধীন জেলাসমূহের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
কনফারেন্সে মার্চ/২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ০৮ টি জেলার মোট ১০ জনকে পুরস্কৃত করেন ডিআইজি মহোদয়।

👁️ 126 News Views
