নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ময়মনসিংহ জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাজিম উদ্দিন (৪১) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামে ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন ।
তিনি সর্বশেষ ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।

করোনায় জীবন উৎসর্গকারী এসআই (নিরস্ত্র) মোঃ নাজিম উদ্দিনের মৃত্যুতে ডিআইজি, ঢাকা রেঞ্জ মোঃ হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
👁️ 123 News Views
