মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : “ভিক্ষা ছাড়া যে কোন সামান্য পেশাও শ্রেয়”এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষা বন্ধে কর্মের মাধ্যমে জিবীকা নির্বাহ করা নিয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা শেষে ভিক্ষুক পুনর্বাসনে ১০ ভিক্ষুককে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৭ মে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ অর্থ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ভিক্ষুকদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করেন।এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান,বি আর ডি বি কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

👁️ 105 News Views
