ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু বরিশালে

বরিশাল

 

নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে চলমান শাটডাউনে ২৪ ঘণ্টা বিনা মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন। বৃহস্পতিবার রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়।


বিজ্ঞাপন

নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সিটি করপোরেশন এ উদ্যোগ নিয়েছে।

শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে এই জরুরি সেবায়। বৃহস্পতিবার রাত থেকে কার্যক্রম শুরু হয়েছে।

অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই রোগীর কাছে পৌঁছে যাবে বিনা মূল্যের অ্যাম্বুলেন্স।


বিজ্ঞাপন

জনসংযোগ কর্মকর্তা জানান, শাটডাউনের শুরু থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস দেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।


বিজ্ঞাপন
👁️ 137 News Views