ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও সব ধরনের পরিবহন পারাপার বন্ধ

জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিনিধি : ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন শুক্রবার (৯ জুলাই) থেকে বন্ধ থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।


বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানের গাড়ি পারাপার করা হবে। ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন শুক্রবার ৯ জুলাই, থেকে বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ‘ঈদ ঘনিয়ে আসছে। মানুষের মধ্যে শহর ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিনা প্রয়োজনে মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা তো রয়েছেই।

এতদিন কিছু গাড়িকে হয়তো অ্যালাউ করা হতো, মানুষও পার হতো। এটা যাতে না হয় আজকে থেকে তা কঠোরভাবে মানা হবে।’


বিজ্ঞাপন

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ।


বিজ্ঞাপন

এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

তাছাড়া আসন্ন ঈদ- উল-আজহার কারণে আশংকা করা হচ্ছে ফেরিঘাটে জনতার ঢল নামতে পারে। ঈদে ঘরমুখী মানুষকে সামাল দেওয়া কষ্টকর হবে। সবদিক চিন্তা ভাবনা করে ই ফেরিতে যাত্রী পরিবহন পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।

👁️ 125 News Views