জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা

আইন ও আদালত বিনোদন

নিজস্ব প্রতিনিধি : অভিনেতা মোশাররফ করিমসহ আরো তিনজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।


বিজ্ঞাপন

মামলায় বাকি তিন বিবাদী হলেন যথাক্রমে, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান।

এছাড়াও বেসরকারি টিভি স্টেশন বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।


বিজ্ঞাপন

মামলায় বাদীর অভিযোগ, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। রোববার বাদী পক্ষের শুনানি শেষে মামলাটি আমলে নেন আদালত।


বিজ্ঞাপন

তদন্তের পর আগামী ১৮ আগস্টে মামলার প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ।

 

 

👁️ 112 News Views