হবিগঞ্জ মাধবপুরে ১,০০২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ২৩ জুলাই, দুপুর ১ টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্স সহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ০৪ নং আদাঐর ইউনিয়ন পরিষদের অন্তর্গত রাজনগর সাকিনস্থ ‘‘তানভীর সুপার মার্কেট’’ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ক। ইয়াবা ১,০০২(একহাজার দুই) পিস, খ। মোবাইল = ০২ টি, গ। সীম কার্ড = ০৩টি জব্দসহ ধৃত আসামী ১। মোঃ মিটু মিয়া (২৮), পিতা- মোঃ আজগর আলী, সাং- রসুলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ২। মোঃ মারজান মিয়া, পিতা- মোঃ মিনার মিয়া, সাং- রসুলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় এবং জব্দকৃত আলামত সহ হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

 

👁️ 132 News Views