নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে ৪৩২ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৭,৭০০ টাকা ও বিভিন্ন সরঞ্জাম সহ ১ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

পটিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সোমবার ২৬ জুলাই রাত ১১ টায় পটিয়া থানাধীন ধলঘাট ক্যাম্প বাজার এলাকায় ইসমাইল মার্কেটে মেসার্স সাথী ট্রেডার্স নামক হার্ডওয়ার দোকানে অভিযান চালিয়ে ৪৩২ (চারশত বত্রিশ) পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৭,৭০০ টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ আসামী মোঃ মঈন উদ্দীন রাসেল (৪০)কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
👁️ 122 News Views
