চট্টগ্রামে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে ১ জন গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গতকাল শুক্রবার ৩০ জুলাই, রাত ১১ টার সময় বন্দর নগরীর ডবলমুরিং মডেল থানার হাজী কাচ্চি ঘরে যান মোঃ ইমরান। কিন্তু এসময় হোটেলে বিরিয়ানি না থাকায় উত্তেজিত হয়ে যান এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেন।


বিজ্ঞাপন

হোটেলের লোকজন তাকে শান্ত করতে এগিয়ে এলে সে ১ প্যাকেট বিরিয়ানি ও ১০০০ টাকা দাবী করেন। অন্যথায় ‘লাইভে’ গিয়ে হোটেলের সুনাম ক্ষুন্ন করার হুমকি দেন।

বিষয়টি নগরীর ডবলমুরিং মডেল থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মোঃ ইমরানকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য মোঃ ইমরানের বিরুদ্ধে ২ টি মামলা, তার বাবা আব্দুর রহমান বাবুলের বিরুদ্ধে ২ টি ও মা শারমিন প্রকাশ শামীমা এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 118 News Views