কালিয়ায় পাইপগানসহ গ্রেফতার ২

অপরাধ

সৈয়দ রমজান, মির্জাপুর,নড়াইল : নড়াইলের কালিয়া থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১ টি দেশীয় অস্ত্র (পাইপগান) সহ ২ জন গ্রেফতার হয়েছে এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বুধবার ১১ আগস্ট গভীর রাতে গোপন সংবাদে জানতে পারে কালিয়া থানাথীন ভোমবাগ গ্রামে দুইজনে দেশীয় অস্ত্র (পাইপগান) নিয়ে ঘোরাঘুরি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার সঙ্গীয় ফোর্স ওসি (কালিয়া থানা) শেখ কনি মিয়া অন্যান্য ফোর্স সহ ভোমবাগ গ্রামে অভিযান চালিয়ে রাত আনুমানিক ২ টা ১৫ মিনিটে হাতিয়ার সহ ২ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন (১নং) ভোমবাগ গ্রামের মোহাম্মদ জাহের বিশ্বাসের ছেলে মোঃ শিমুল হোসেন (বিল্লাল) (২৫) এবং (২নং)একই গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে মোহাম্মদ বিপুল হোসেন (২৭)। উভয়কে হাতিয়ার সহ গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 125 News Views