বিএমপিতে সদ্য যোগদানকৃত এসআইদের ওরিয়েন্টেশন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রোববার, ৩ অক্টোবর সকাল ১০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিট হতে বিএমপিতে সদ্য যোগদানকৃত এসআই (নিঃ) দের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধ হয়।


বিজ্ঞাপন

মূলত বরিশাল মেট্রোপলিটন পুলিশ যে ধারায় কার্যক্রম পরিচালিত করে পুলিশি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের সেই কর্মকৌশলের সাথে খাপ খাইয়ে চলার লক্ষ্যেই এ ধরনের একটি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন।

ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী দিনে বিএমপি’র শীর্ষ কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করেন।

এ-সময় অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি মোহাম্মদ এনামুল হক “সাব-ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন।


বিজ্ঞাপন

“মামলা তদন্তে সাব-ইন্সপেক্টরের ভূমিকা” শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন।


বিজ্ঞাপন

বিএমপি’র কর্মকৌশল অর্থাৎ বিএমপি’র কার্যক্রম যে ধারায় পরিচালিত হচ্ছে সেই সংক্রান্তে আলোকপাত করেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার। প্রশিক্ষনার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়, বন্দর থানা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্প পরিদর্শন করেন।

 

👁️ 119 News Views