কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬তম সভা অনুষ্ঠিত

অর্থনীতি

বিশেষ প্রতিবেদক : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৬ তম সভা বুধবার ৬ অক্টোবর ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

সভায় কয়েকটি বিনিয়োগের প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড ইন্সপেকশন), চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র‍্যাব, আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স), হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১), মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

 

 

👁️ 108 News Views