নড়াইলে পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ৭ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচের ০৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস. এম. কামরুজ্জামান, জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ, প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থী বৃন্দ।

পুলিশ সুপার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ড্রেসকোড অনুসরণ করা, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা এমন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


বিজ্ঞাপন

 


বিজ্ঞাপন

 

👁️ 113 News Views