রাজনৈতিক পরিচয়ের চাঁদাবাজি  :  পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাইয়ের বিরুদ্ধে  বিস্তার অভিযোগ 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

বরিশাল প্রতিনিধি  :  পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের কাজ চলাকালে সাইটে বাধা দিয়ে মালামাল আটকে রেখে ৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে রায়হান উদ্দীন রুবেলসহ কয়েকজনের বিরুদ্ধে।


বিজ্ঞাপন

উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় রাতের বেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় টিউবওয়েল ব্যবসায়ী মাসুদ গাজী। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত রায়হান উদ্দিন রুবেল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের বড় ভাই।

মাসুদ গাজীর সঙ্গে সাংবাদিকের মুঠোফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ডে তিনি ঘটনার বিবরণ দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে টিউবওয়েলের কাজের সঙ্গে যুক্ত দুই শ্রমিককে পথে বাধা দেওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত গাড়ি আটকে রাখা হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

মাসুদ গাজীর অভিযোগ, ওই সময় শ্রমিকদের কাছে থাকা দুটি মোবাইল ফোন কেরে নেয় রুবেল এবং অন্যান্য মালামাল আটকে রাখা হয়। পরে তাঁদের কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়। ঘটনার সঙ্গে রাহান নামের এক ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা আরও একজন জড়িত ছিলেন বলে কথোপকথনে উল্লেখ করেন তিনি। রায়হান উদ্দিন রুবেল গোলখালী এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন মাসুদ গাজী। তাঁর ভাষ্য, রাহান মির্জাগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেনের বড় ভাই।


বিজ্ঞাপন

মাসুদ গাজীর বক্তব্য অনুযায়ী, ঘটনার পর বিষয়টি নিয়ে ইব্রাহিম মাসুদ গাজীর সঙ্গে যোগাযোগ করেন । ইব্রাহিম তাঁকে ফোন করে আটকে রাখা মোবাইল ফোন গাড়ি ফেরত দেওয়ার আশ্বাস দেন বলে দাবি করেন তিনি। তবে শেষ পর্যন্ত মালামাল ফেরত দেওয়া হয়নায় ।


বিজ্ঞাপন

কে এই রুবেল ও ইব্রাহিম ?  অভিযোগে উঠে আসা রায়হান উদ্দীন রুবেল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর ছোট ভাই মো. ইব্রাহিম হোসেন বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

মাসুদ গাজীর অভিযোগ, দুই ভাই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে।

এ ছাড়া ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে সমিতির নামে সুদের কারবার পরিচালনার অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, এক লাখ টাকা ঋণ দিয়ে মাসে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ নেও এই এব্রাহিম।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রায়হান উদ্দীন রুবেল ও ইব্রাহিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সংগঠন ও প্রশাসনের ভূমিকা কী—এ প্রশ্নও সামনে এসেছে।

👁️ 54 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *