ডেঙ্গু নিয়ে হাসি-ঠাট্টা নয়

অর্থনীতি এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা বানিজ্য রাজধানী রাজনীতি স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডেঙ্গু নিয়ে কোনো হাসি ঠাট্টা করা যাবে না। জ্বর হলে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে নেওয়া উচিৎ। একই সঙ্গে শুধু পানি জাতীয় খাবার খাওয়া উচিৎ।


বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পরামর্শ দেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ডেঙ্গু হলে চিকিৎসা করাতে হবে। বার বার প্লাটিলেট পরীক্ষা করতে হবে। এ বিপদ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে দেশকে রক্ষা করতে হবে। অন্যান্য দেশে কী হচ্ছে সেটাও দেখা উচিত। এডিস মশা কামড়ালে জ্বর আসার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। আমার হয়েছিল তাই আমি বুঝি।


বিজ্ঞাপন

তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য এডিস মশা বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের জলবায়ু থাকবে। এ মশা বেশি ঠান্ডা ও বেশি গরমে মারা যায়। ২৫ থেকে ২৯ ডিগ্রি তাপমাত্রায় এডিস মশা বেশি হয়। একই সঙ্গে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে এ এলাকায় এডিস মশার প্রাদুর্ভাব বেশি।


বিজ্ঞাপন

মশা মারার ওষুধে কাজ হয় না-এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে না হয় ওষুধে কাজ করে না কিন্তু ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশেও ডেঙ্গু হয়। সেখান তো ওষুধ দেওয়া হয়। তাহলে তাদের ওষুধ কেন কাজ করে না। আবহাওয়া পরিবর্তনের জন্য এটা হচ্ছে। সব দেশেই একই অবস্থা।

👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *