খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজির নড়াইল জেলা পুলিশ অফিস দ্বিবার্ষিক পরিদর্শন

অপরাধ

মো. রফিকুল ইসলাম : বুধবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় নড়াইল জেলা পুলিশ অফিস দ্বিবার্ষিক পরিদর্শন উপলক্ষে মো. নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা; নড়াইল জেলায় পৌঁছালে অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল।


বিজ্ঞাপন

ফুলেল শুভেচ্ছা শেষে নড়াইল জেলা পুলিশের একটি চৌকস টিম অতিরিক্ত ডিআইজি কে সালাম প্রদর্শন করে।

সালামী গ্রহণ শেষে তিনি নড়াইল জেলা সার্কেল অফিস, জেলা বিশেষ শাখা (ডিএসবি) অফিস ও জেলা হিসাব শাখা দ্বিবার্ষিক পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস, এম, কামরুজ্জামান পিপিএম, ডিআইও-১ মীর শরিফুল হক, জেলা বিশেষ শাখা, পুলিশ পরিদর্শক(ওসি ডিবি) সুকান্ত সাহা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।


বিজ্ঞাপন

 

👁️ 134 News Views