সরিষাবাড়ীবাসীর পক্ষে আনিছুর এলিনকে উষ্ণ সংবর্ধনা

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর জেনারেল গ্রুপের পরিচালক পদে সরিষাবাড়ীর কৃতি সন্তান আনিছুর রহমান এলিন নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে আগমন উপলক্ষে সর্বস্তরের মানুষ মোটর সাইকেল শোভাযাত্রা শেষে এলিন ট্রেড সেন্টার, শিমলাবাজার, আলতা হল চত্বর এ তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম জি এস, কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এ সময় আনিছুর রহমান এলিন বলেন, বিপুল ভোটে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

👁️ 116 News Views