কুমিল্লায় বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা, মামলা ও জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১০ এপ্রিল, কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী আজমীর রেস্টুরেন্ট এন্ড সুইটস প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কজাতকৃত নিবন্ধন সনদ গ্রহণ না করে মোড়কজাত ও বাজারজাত করায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং তালুকদার ভ্যারাইটিজ ষ্টোর প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কজাতকৃত নিবন্ধন সনদ গ্রহণ না করে মোড়কজাত ও বাজারজাত করায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও কবির মাংস বিতান প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট লালমাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কুমিল্লা অফিসের মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন
👁️ 149 News Views