মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম বিপিএম,পিপিএম,খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ,খুলনা। রবিবার (২২ মে) সকাল ১০:৩০ ঘটিকার সময় খুলনা হতে নড়াইলে আগমনে,নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং নড়াইল জেলা পুলিশের একটি চৌকশ টিম অতিরিক্ত ডিআইজি মহোদয়কে গার্ড সালামি প্রদান করে সন্মান প্রদর্শন করেন। এ সময় অন্নান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ প্রমূখ।

👁️ 131 News Views
