খুলনা রেঞ্জ ডিআইজি’র নড়াইল পরিদর্শন

Uncategorized আন্তর্জাতিক

মোঃ রফিকুল ইসলাম,নড়াইলঃ
গত মঙ্গলবার (১৪ জুন) নড়াইল জেলা পুলিশের রিজার্ভ অফিস ও কোর্ট বার্ষিক হিসাব,শাখা ষান্মাসিক এবং লোহাগড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন, খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম (বার)। এ সময় পুলিশ সুপার ও সদ্য পদন্ততি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়,
ডিআইজি খুলনা রেঞ্জ ড.খ: মহিদ উদ্দিন বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্যারেড অধিনায়ক সহকারী পুলিশ সুপার,কালিয়া সার্কেল প্রণব কুমার সরকার এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরিদর্শন কালে তিনি নড়াইল জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং জেলার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনের উপর গুরুত্বারোপ করেন ও নিয়মিত প্যারেড অনুশীলনের জন্য নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি নড়াইল জেলা পুলিশ লাইন্স এ ফলজ বৃক্ষ রোপন করেন। পরবর্তীতে রিজার্ভ অফিস ও কোর্ট বার্ষিক এবং হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করেন। নড়াইল পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠানে
খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি লোহাগড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্নশন করেন। নড়াইল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *