ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৫ জুন দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজদিখান উপজেলায় রাজদিয়া সন্তোষপাড়া এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

রায় মেডিসিন কর্ণারে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে, মূল্য বিহীন এবং মূল্য টেম্পারিং করা ওষুধ ও রেজিষ্ট্রেশন বিহীন ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে। ফার্মেসি টিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শাহ আলম অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *