এটিইউ সদস্যদের ক্রাইম সিন ম্যানেজমেন্ট দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ সপ্তাহের বিশেষায়িত ‘ ক্রাইম সিন ম্যানেজমেন্ট কোর্স’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ এটিইউ সদস্যদের ক্রাইম সিন ম্যানেজমেন্ট দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১২ জুন থেকে ২ ( দুই) সপ্তাহের বিশেষায়িত ‘ ক্রাইম সিন ম্যানেজমেন্ট কোর্স’ এর সমাপনী বৃহস্পতিবার ২৩ জুন, এন্টি টেররিজম ইউনিট এর পূর্বাচল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি, এটিইউ মোঃ কামরুল আহসান, বিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত ডিআইজি সালমা বেগম, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার থেকে উপ-পরিদর্শক পদমর্যাদার বিশজন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর হিসেবে পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং) শিরিন আক্তার জাহান ও সমম্বয়ক হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান, পিপিএম (বার), পিএসসি দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কোর্স মূল্যায়ন উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা।


বিজ্ঞাপন
👁️ 44 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *