চট্টগ্রামে ডিবি’র অভিযানে ৪০০০ পিস ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের বিশেষ টিম ২৩ জুন ১২ টা ৪০ মিনিটের সময় মহানগরের বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ৪০০০ পিস ইয়াবা সহ মোঃ বেলাল উদ্দিন, মোঃ হাসেম ও মোঃ মনির হোসেন কে গ্রেফতার করেন।

গ্রেফতার কৃত ব্যাক্তিদের কাছ থেকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ বেলাল উদ্দিনের বাড়ী কক্সবাজারের টেকনাফ হওয়ায় সে সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট গুলো কম দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের জন্য তারা ৩ জন উল্লেখিত স্থানে অবস্থান করছিল।


বিজ্ঞাপন
👁️ 109 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *