নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ৪ আগস্ট, জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন এর দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে কালিহাতী থানাধীন এলেঙ্গা এলাকা হইতে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা।
এসআই মোঃ আবেদ আলী এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন এএসআই মোঃ এরশাদ আলী, কনস্টেবল মোঃ রাসেল মিয়া, কনস্টেবল মোঃ আরিফ রাব্বানী, কনস্টেবল মোঃ সোহাগ চৌধুরী এবং কনস্টেবল মোঃ তারিকুল ইসলাম। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

👁️ 134 News Views
