নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ৬ আগস্ট, সকাল ১১ টা বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে, উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ
কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা।
এ-সময় সভাপতি বিগত মাসের অপরাধ পর্যালােচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরাে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা মােঃ রবিউল ইসলাম শামিম সহ সংশ্লিষ্ট জোন ও থানার শীর্ষ কর্মকর্তা ও অন্যান্য অফিসারবৃন্দ।
👁️ 118 News Views
