কেএমপির গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ নূর আলম তালুকদার (৩৬), পিতা-মৃত: নূরুল হক তালুকদার, সাং-কেয়ার বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-যুগিহাটি, থানা-রূপসা, জেলা-খুলনা এবং মোঃ আব্দুল্লাহ হাওলাদার (২২), পিতা-মোঃ ওহাব হাওলাদার, সাং-হরিণটানা রিয়া বাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের, মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *