নিজস্ব প্রতিবেদক : ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকেছে র্যাব সদস্যরা।

রোববার দুপুর দেড়টার পর র্যাব হেডকোয়ার্টার্স থেকে একটি দল গাড়িতে করে কাকরাইলে সম্রাটের অফিসে নিয়ে যায়। তাকে নিয়ে সেখানে অভিযান শুরু হয়েছে।
জানা গেছে, সম্রাটকে কাকরাইলে আনা হয়েছে। তার অফিসের তালা ভাঙা হয়েছে। তাকে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে সম্রাট লুকিয়েছিলেন বলে জানা গেছে।

👁️ 125 News Views
