কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা গাঁজা সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা খুলনা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা, ১ টি গাঁজার গাছ এবং ৬২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম শিকদার (৩২), পিতা-আফজাল শিকদার, সাং-চরখালী, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-নতুন বাজার এ্যাপ্রোচ রোড, থানা-খুলনা, মোঃ সাগর শেখ (৩৬), পিতা-হানিফ শেখ, সাং-গিলাতলা দক্ষিণ পাড়া, থানা-খানজাহান আলী; মোঃ আলামিন মোল্যা(২০), পিতা-মোঃ আক্কাস মোল্যা, সাং-শ্রীপুর গয়গ্রাম, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-নিউজপ্রিন্ট গেট, থানা-খালিশপুর এবং মনিতোষ মন্ডল (৩৫), পিতা-গৌরপদ মন্ডল, সাং-বিল ডাকাতিয়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৫০ গ্রাম গাঁজা, ০১ টি গাঁজা গাছ এবং ৬২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *