কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোছাঃ ছালমা খাতুন (২৫), স্বামী-মোঃ লিটন মৃধা, সাং-৫নং মাছঘাট রেলওয়ে কলোনী, থানা-খুলনা, মোঃ সোহেল ওরফে মোহাম্মদ(৩৬), পিতা-হোসেন শেখ, সাং-২নং রোড সেনপাড়া, থানা-দৌলতপুর, মোঃ ফয়জুল্লাহ হোসেন রাব্বি (২৬), পিতা-আব্দুল রাজ্জাক, সাং-৪৪ টিবি ক্রস রোড, থানা-খুলনা এবং সুহিব শেখ (২৩), পিতা-মোঃ আবুল কালাম শেখ, সাং-বাস্তুহারা কলোনী ৭নং রোড, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *