ভোক্তা অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি অ‌ভিযা‌নে ৪ প্রতিষ্ঠান‌কে ২১ হাজার টাকা জ‌রিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২ ন‌ভেম্বর জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপ‌জেলার মিয়ার বাজার এলাকার নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান কার্যক্রম প‌রিচালনা করা হয়।

এ সময় মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, অ‌তি‌রিক্ত দা‌মে তেল ও চি‌নি বি‌ক্রি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ২১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌ন পরিচালনা কালে ব‌্যবসায়ী‌দের‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে সরকার নির্ধা‌রিত দা‌মে ক্রয় বিক্রয় কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

সকাল সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিয‌া‌নে জেলা স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, উপ‌জেলা স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর মাহতাব উ‌দ্দিন আহ‌মেদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বেএটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *