শরিফুল ইসলাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চকোরিয়া ইউপি সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান

Uncategorized অন্যান্য



স্টাফ রিপোর্টার ঃ
যশোরের মনিরামপুর উপজেলার ০৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য ও মাই টিভি যশোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলের সংবর্ধনা দেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দরা ।

বুধবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী গাজীর উপস্থিতিতে যশোর জেলা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাই টিভির যশোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম কে ফুলের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য বিল্লাল হোসেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির হোসেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফশিয়ার রহমান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাপ্পা সেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এবং ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাথী খাতুন।


বিজ্ঞাপন
👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *