৬০ তম কারারক্ষী পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২৯ নভেম্বর ৬০ তম কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম( বার ), পিপিএম (বার)। সভাপতিত্ব করেন কারা মহাপরিদর্শক ব্রিগেঃ জেনাঃ এ এস এম আনিসুল হক।

আমন্ত্রিত অন্যান্য অতিথির মধ্যে কারা অতিরিক্ত মহাপরিদর্শক, কারা উপ- মহাপরিদর্শকগণ, জেলা প্রসাশক, গাজীপুর সহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *