ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করাকালে ১ টি ফার্মেসি কে জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২৯ নভেম্বর দুপুর ১ টায় মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।

সয়াবিন তেল ও চিনির পাইকারি ও খুচরা দোকানসমূহে মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের সয়াবিন তেল ও চিনি মজুদ না করার জন্য নির্দেশনা দেয়া হয় এবং সহনীয় পর্যায়ে মুনাফা করবার জন্য বলা হয়।

এসময় আলি আক্কাস স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং জর্দার রঙের নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

ইরান ফার্মেসি তে মনিটরিং কালে দেখা যায় যে,মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ফার্মেসি টিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ও জেলা মার্কেটিং অফিসের প্রতিনিধি অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *