নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীস্টের জন্মদিন (শুভ বড়দিন) উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘে উপস্থিত থেকে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ফাদার রেভারেন্ড পরেশ হালদার, পালক প্রধান, ব্যাপ্টিস্ট মিশন, ধাপ এবং ফাদার কার্লোস এম টেইলর।
আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দীক।
এছাড়াও পুলিশ কমিশনার এর পক্ষে উত্তর শেখপাড়া ক্যাথলিক চার্চ এবং বোকরাম ক্যাথলিক চার্চে শুভেচ্ছা বিনিময় করেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ সোহানুর রহমান সোহাগ।

👁️ 114 News Views
