এসিপিবি’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন সিআইডির সিনিয়র এএসপি মোঃ আসাদুজ্জামান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি) এর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান, সিনিয়র এএসপি, সিআইডি, ঢাকা জেলা,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, সিআইডি ঢাকা জেলার সিনিয়র এএসপি মোঃ আসাদুজ্জামান এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপিবি) এর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হওয়ায় অভিনন্দন জানান সিআইডি প্রধান অতি: আইজিপি মোহাম্মদ আলী মিয়া , বিপিএম, পিপিএম।

গত ২৭ জানুয়ারি (শুক্রবার) বাংলাদেশ দাবা ফেডারেশনে বাংলাদেশ চেস প্লেয়ার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে ঢাকা জেলা সিআইডিতে কর্মরত সিনিয়র এএসপি মোঃ আসাদুজ্জামান ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয় বার নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ পুলিশের দাবায় চ্যম্পিয়ন ও টেবিল টেনিসে রানারআপ। একজন আন্তর্জাতিক রেটেড দাবা খেলোয়ার হিসাবে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) রানী হামিদ সহ উল্লেখযোগ্য খেলোয়ারদেরকে পরাজিত করেন। এছাড়াও তার লেখা তিনটি কাব্য গ্রন্থ “ব্যাসার্ধ থেকে ব্যাস” (অনন্যা প্রকাশনী), “মেঘের আত্মহনন”(অন্য প্রকাশনী), ও “বর্ণ লেপন” (বাসাপ প্রকাশনী) ২১শে বই মেলায় প্রকাশিত হয়।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *