জেলা পুলিশ, নীলফামারীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৬ মার্চ, সকাল সাড়ে ১০ টায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।

পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।আর কিছু সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সেই সাথে পুলিশ সুপার সকল ভালো কাজের প্রশংসা করেন এবং অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভা সঞ্চালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী।
মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী, ডাঃ মোঃ আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফ। মাসিক কল্যান সভা শেষে ফেব্রুয়ারি মাসে কর্ম মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা যথাক্রমে, শ্রেষ্ঠ থানা মাহমুদ উন নবী, অফিসার ইনচার্জ, ডোমার থানা, নীলফামারী। শ্রেষ্ঠ এসআই মোঃ মমিনুল আজম, এসআই (নিরস্ত্র) ডোমার থানা, নীলফামারী। শ্রেষ্ঠ ট্রাফিক মোঃ সাদ্দাম হোসেন, সার্জেন্ট, সদর ট্রাফিক, নীলফামারী। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায়, নীলফামারী থানা নীলফামারী। শ্রেষ্ঠ এএসআইঃ এ এস আই (নিরস্ত্র) মোঃ আখতারুজ্জামান মন্ডল পলাশ, ডোমার থানা, নীলফামারী।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *