নড়াইলে ৩১০ পিস ইয়াবাসহ ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ পুলিশের হাতে আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
দীর্ঘদিনের পলাতক ও মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। পূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তার করেছে,থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ৪ এপ্রিল রাতে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়। সে অত্র গ্রামের জনৈক রুস্তম শেখের ছেলে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *