নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মিনাক্ষী নড়াগাতি থানা পুলিশের হাতে আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মিনাক্ষী নড়াগাতি থানা পুলিশের হাতে আটক। মিনাক্ষী বেগম (২৩) নামের এক নারীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। (৭ এপ্রিল) শুক্রবার দুপুরে নড়াগাতি থানাধীন চোরখালী (আশ্রয়ণ প্রকল্প-১) এলাকা থেকে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। সে একই গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এএসআই জাহাঙ্গীর বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকমুক্ত নড়াইল গড়তে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 131 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *