চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ৯ এপ্রিল, নগরীর জিইসি মোড়ে ‘জিইসি কনভেনশন হলে’ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কর্তৃক একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

এছাড়াও অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতার, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিপিএম প্রমূখ।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *