খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরীতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার মাছ ব্যবসায়ী

Uncategorized অপরাধ খুলনা

পিংকি জাহানারা :  খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ পরিত্যক্ত ঢাকা দাদা ম্যাচ ফ্যাক্টরীতে মোঃ স্বপন ব্যাপারী (৩৮)  নামে এক মাছ ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সোমবার ১০ এপ্রিল, আনুমানিক দিবাগত রাত ১ টার সময়  নগরীর সদর থানাধীন রূপসা এলাকায় পরিত্যক্ত দাদা ম্যাচ ফ্যাক্টরী থেকে মরদেহ উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশ।
নিহত মোঃ স্বপন ব্যাপারী (৩৮) ওয়াবদা বেড়ি বাধ এলাকার গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।
প্রাথমিকভাবে জানা যায়, পরিত্যক্ত ঢাকা দাদা ম্যাচ ফ্যাক্টরীর  ভিতরে প্রধান গেট থেকে ৫০ গজ দূরে রাস্তার উপর মোঃ স্বপন বেপারীকে অজ্ঞাতনামা কে বা কারা কপাল, ঘাড়ের পিছনে, পিঠের ডানপাশে কুপিয়ে এবং চার হাত পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে নিহত মোঃ স্বপন ব্যাপারীর ছোট ভাই তৌহিদুল ইসলাম জানান,,””” ছোট ভাইয়ের বন্ধু রাত ১ টা ১১ মিনিটের সময় ফোন দেয়। তারা জানান যে, স্বপন  ভাই এবং  হোসেনের  ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে  বাক-বিতন্ডার সৃষ্টি হয়েছে। তখন আমার  ভাই নয়ন ও চয়নকে ফোন দিয়ে বলি যে দাদা ম্যাচ ফ্যাক্টরীতে যেতে হবে। ১০-১২ জন লোক ভাইয়ের সাথে বিবাদে জড়িয়েছে।তারপর আমরা সেখানে যাই।ভিতরে আমরা ঢুকতে পারছিলাম। পরে জানলাম যে,, ভিতরে পুলিশের অর্ডার নিতে হয়। তারপর পুলিশকে ফোন দিলে তিনি বলেন,,, ভিতরে তো এত রাতে ঢুকতে পারবা না ইট পাটকেল মারে।
পরবর্তীতে আমি টর্চলাইট নিয়ে ভিতরে ঢুকে দেখি ভাইয়ের লাশ ফেলানো।
হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত স্বপন ব্যাপারীর ভাই মোঃ তৌহিদুল ইসলাম।
পুলিশ সূত্র থেকে জানা যায়,, এ সংক্রান্তে খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
👁️ 136 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *