নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদাই তাদের সেবার মান উন্নয়নে বদ্ধপরিকর।
বহির্বিভাগে ছোট শিশুদের জন্য চালু হয়েছে অত্যাধুনিক প্লে কর্নার। এখানে বিভিন্ন ধরনের খেলার উপকরণ রয়েছে। শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
এখানে চিকিৎসক দেখানোর পূর্ববর্তী সময়ে বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আনন্দময় সময় কাটাতে পারবে, সেই সাথে তাদের মানসিক বিকাশ ঘটাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরেফিন আজিমের তত্ত্বাবধানে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে যা রোগীদের সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

👁️ 115 News Views
