জিএমপিতে সুবিধা বঞ্চিত, নিপীড়িত, অসহায় শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে পুলিশ কমিশনারের অংশগ্রহণ

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৬ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র আয়োজনে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পথ শিশু, মাতা-পিতার স্নেহ বঞ্চিত, নির্যাতনের শিকার অবহেলিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে জিএমপি’র পুলিশ কমিশনার, মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম (বার) অংশগ্রহণ করেন।
একটি শিশুও রাস্তায় ঘুমাবে না; একটি শিশুও এভাবে মানবেতর জীবন-যাপন করবে না” প্রধানমন্ত্রীর এ অভিপ্রায় ও মহতী নির্দেশনা বাস্তবায়ন এবং সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে ৬ থেকে অনুর্ধ্ব ১৮ বছরের পথ শিশু, শ্রমে নিয়োজিত শিশু, মাতা-পিতার স্নেহ বঞ্চিত, গৃহকর্মে নিয়োজিত, পাচার থেকে উদ্ধার, হারিয়ে যাওয়া, বাল্য বিবাহের শিকার, নির্যাতনের শিকার শিশুদের দিবাকালীন/রাত্রিকালীন/সার্বক্ষনিক আশ্রয় ও অন্যান্য সেবা প্রদান করা হয়।

কমিশনার সমাজের সুবিধা বঞ্চিত, নিপীড়িত, অসহায়, নির্যাতনের শিকার শিশুদের পুনর্বাসন করে ভালোভাবে মানুষ করার জন্য সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এরাই আমাদের সমাজকে একসময় সাপোর্ট এবং নেতৃত্ব দিবে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। সমাজের অসহায়, অবহেলিত শিশুদের প্রতি সকলকে সাহানুভূতিশীল থাকার আহবান জানান। তিনি সকল শিশুদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *