আবারো বিয়ের পিঁড়িতে মিথিলা

বিনোদন

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে প্রেম করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তবে এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ে করতে চলেছেন দুই বাংলার এই দুই তারকা।


বিজ্ঞাপন

আজ সোমবার দুপুরে এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রকাশিত খবরে জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। শুধু তাই নয়, তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ২২ ফেব্রুয়ারি।

চলতি সপ্তাহে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।

অর্ণবের গানের ভিডিওচিত্র নির্মাণের সূত্রে সৃজিত ও মিথিলার মধ্যে বন্ধুত্ব হয়। এরপর সৃজিতের জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় মিথিলাকে। তাকে নিয়ে পূজা মন্ডপেও ঘুরেছেন সৃজিত। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সময় কাটাতে দেখা গেছে তাদের, ছবিও তুলেছেন শাহরুখ খানসহ অনেকের সাথে।


বিজ্ঞাপন
👁️ 138 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *